BATCH 4 · ভর্তি চলছে

বেসিক থেকে শুরু করে গড়ে তুলুন আপনার AI Augmented UI/UX ডিজাইন ক্যারিয়ার

শুধু টিউটোরিয়াল দেখে গেলেই তো ডিজাইনার হওয়া যায় না। শেখা জিনিসগুলো apply করাও জানতে হয়। Guideline ছাড়া, mentor ছাড়া, English টিউটোরিয়াল দেখে ডিজাইনার হওয়া সম্ভব, কিন্তু বেশ কঠিন। বাংলায়, একদম zero থেকে, একজন senior designer-এর হাত ধরে শিখুন আর AI-কে কাজে লাগিয়ে আরও দ্রুত, আরও smart-ভাবে ডিজাইন করতে শিখুন।

UI/UX design course hero preview
Shahriar Sultan — Senior Product Designer

আপনার মেন্টর

Shahriar SultanSenior Product Designer

গত ৮ বছরে আমি US, UK, Europe আর Middle East-এর client-দের জন্য ডিজাইন করেছি। কিন্তু একটা জিনিস বারবার দেখেছি — আমাদের দেশে প্রতিভা আছে, শুধু সঠিক guideline আর mentorship-টা নেই।

এই কোর্সটা আমি ঠিক সেই জায়গা থেকে বানিয়েছি — যেন আপনাকে একা একা হাতড়ে শিখতে না হয়। বাংলায়, ধাপে ধাপে, একদম শুরু থেকে।

কোর্স আউটলাইন

জিরো থেকে শুরু — ৬টি ধাপে একজন স্কিলড UI/UX ডিজাইনার হয়ে ওঠার পুরো পথ

১৩

সপ্তাহ

৭৮+

ঘণ্টা live class

ধাপ

1

ডিজাইন ফাউন্ডেশন

সপ্তাহ ১–৩

2

Website ডিজাইন

সপ্তাহ ৪–৫

3

Website তৈরী

সপ্তাহ ৬–৮

4

App ডিজাইন

সপ্তাহ ৯–১০

5

App তৈরী

সপ্তাহ ১১–১২

6

Portfolio Career

সপ্তাহ ১৩

কারিকুলাম

কারিকুলাম — ধাপে ধাপে, একদম শুরু থেকে

প্রতিটা সপ্তাহ শেষ হয় আপনার নিজের হাতে বানানো কিছু দিয়ে — শুধু theory না, হাতে-কলমে শেখা।

  1. সপ্তাহ ১–৩

    ডিজাইন ফাউন্ডেশন

    একদম শূন্য থেকে — Figma আর ডিজাইনের মূল ভিত্তিগুলো আপনার আয়ত্তে আসবে।

    • সপ্তাহ ১

      Figma Basics + Hierarchy Alignment

      • Figma-র গোড়ার কাজ: frame, shape, text, image, fill/stroke, group, layer panel, জরুরি shortcut
      • Visual Hierarchy: একটা screen-এ চোখ আগে কোথায় যায়, আর কেন
      • Alignment: যে invisible grid amateur আর clean কাজের পার্থক্য গড়ে দেয়
      • নিজের product-এর প্রথম কয়েকটা screen বানানো
      • Figma
      • Hierarchy
      • Alignment
    • সপ্তাহ ২

      Deep Figma + Typography Color

      • Component Variant: একবার বানিয়ে বারবার ব্যবহার (navbar, button, card দিয়ে — abstract না)
      • Auto Layout: padding, gap, resizing — beginner-দের সবচেয়ে কঠিন জিনিসটা পুরো একটা lab জুড়ে হাতে-কলমে
      • Typography: font pairing, type scale, weight — live সিদ্ধান্ত নিয়ে
      • Color: নিজের palette (primary, neutral, accent) আর contrast-এর basics
      • নিজের একটা mini design system দাঁড় করানো
      • Components
      • Variants
      • Auto Layout
      • Typography
      • Color
    • সপ্তাহ ৩

      UX Thinking + Contrast Balance

      • Visitor কে, তার goal vs business-এর goal — দুটোর জন্যই ডিজাইন
      • User Flow: land → বোঝা → বিশ্বাস → action
      • Information Architecture: কোন page থাকবে, কোন order-এ, কোথায় কী
      • Lo-fi wireframe — আঁকার আগে ভাবা
      • Contrast Balance: কোনটা গুরুত্ব পাবে, কোনটা পেছনে যাবে
      • UX Thinking
      • User Flow
      • Information Architecture
      • Wireframe
      • Contrast
      • Balance
  2. সপ্তাহ ৪–৫

    Website ডিজাইন

    নিজে হাতে একটা সম্পূর্ণ website ডিজাইন করবেন — সুন্দর, mobile-first, ব্যবহারে সহজ।

    সপ্তাহ ৪Landing Page গভীরভাবে · +1 সপ্তাহ

  3. সপ্তাহ ৬–৮

    Website টি বাস্তবে আনুন

    আপনার ডিজাইন live website-এ — AI-এর সাহায্যে, কোনো code ছাড়াই।

  4. সপ্তাহ ৯–১০

    App (Booking Tool) ডিজাইন

    শুধু সুন্দর screen না — একটা পুরো product-এর UX নিজে ভাবতে আর ডিজাইন করতে শিখবেন।

    সপ্তাহ ৯Userflow Advanced UX Thinking · +1 সপ্তাহ

  5. সপ্তাহ ১১–১২

    App টি বাস্তবে আনুন

    আপনার booking tool live — real user book করতে পারবে।

  6. সপ্তাহ ১৩

    Showcase ও পরবর্তী পথ

    দুইটা real product হাতে নিয়ে কোর্স শেষ — একটা strong portfolio যা আপনি যে কাউকে দেখাতে পারবেন, আর সামনে এগোনোর একটা পরিষ্কার পথ।

আপনি কী কী শিখবেন

যে স্কিল গুলো মানুষেরই করতে হবে

এই স্কিল গুলোই আপনার ডিজাইন জাজমেন্ট তৈরী করে যার কারণে আপনি এআই এর চেয়ে ভ্যালুয়েবল হবেন

UX Thinking

User flow, sitemap, information architecture, wireframe। একটা screen আঁকার আগে user নিয়ে ভাবতে শিখুন।

Visual Hierarchy ও Layout

একটা screen দেখতে কেন সুন্দর লাগে, সেটা শিখুন। Spacing, alignment, balance, ভালো ডিজাইনের ভিত্তি।

Design System

একটা একটা করে screen বানানো বন্ধ করুন। Reusable component বানান আর senior designer-দের মতো system-এ চিন্তা করুন।

Color ও Theory

নিজে color palette বানান। Contrast, mood, আর color কীভাবে একটা brand-এর অনুভূতি তৈরি করে, বুঝুন।

Typography

Type scale, font pairing, weight আর rhythm। এমন text বানান যা সুন্দর এবং পড়তে সহজ।

Interface ও Interaction

Real screen ডিজাইন করুন, landing page, form, empty state, loading আর error state। যে detail গুলো amateur আর professional কাজের পার্থক্য গড়ে দেয়।

Responsive ও Mobile-First

সব screen size-এর জন্য ডিজাইন করুন। Mobile-first শুরু করুন, ঠিক যেভাবে industry আজ real product বানায়।

Figma Mastery

Component, variant, auto layout। যে Figma skill গুলো professional product designer প্রতিদিন ব্যবহার করে।

এই কোর্স শেষে আপনি কী করতে পারবেন?

১৩ সপ্তাহ পরে আপনি আর confused beginner থাকবেন না। নিচের কাজগুলো তখন আপনি নিজে, নিজের হাতে করতে পারবেন।

নিজের ডিজাইন নিজে বিচার করতে পারবেন

কোন ডিজাইন ভালো, কোনটা না, আর কেন, সেটা নিজেই বুঝবেন। আর "improve করেন" শুনে আটকে থাকতে হবে না।

যেকোনো idea কে real ডিজাইনে রূপ দিতে পারবেন

মাথার ভেতরের ভাবনা থেকে শুরু করে সুন্দর, কাজের একটা screen পর্যন্ত, পুরো পথটা একা পাড়ি দিতে পারবেন।

Portfolio-ready কাজ বানাতে পারবেন

এমন কাজ, যেটা আপনি গর্ব করে যে কাউকে দেখাতে পারবেন, employer হোক বা client

নিজের ডিজাইন explain করতে পারবেন

"কেন এই ডিজাইন এভাবে", এই যুক্তিটা গুছিয়ে বলতে পারবেন, যেটা ছাড়া কাজ কাউকে বোঝানো কঠিন।

AI কাজে লাগিয়ে দ্রুত ডিজাইন করতে পারবেন

AI-কে নিজের সহকারী বানিয়ে আরও কম সময়ে, আরও smart-ভাবে কাজ করতে শিখবেন।

আজ থেকে ৩ মাস পরের আপনাকে একবার কল্পনা করুন

কেউ নিজের কাজ নিয়ে গর্বিত ও উৎসাহিত
একটি পরিষ্কার পোর্টফোলিও বা লাইভ প্রজেক্ট স্ক্রিনে
একজন ডিজাইনার আত্মবিশ্বাসের সাথে ল্যাপটপে কাজ করছেন

সকালে ঘুম থেকে উঠে আপনি আর confused না। আপনি জানেন আপনি কী করছেন, আর কোথায় যাচ্ছেন।

প্রথমবারের মতো, নিজের বানানো একটা জিনিস আপনি গর্ব করে পরিবার আর বন্ধুদের দেখাচ্ছেন।

"আমি কি আদৌ কখনো পারব?" — সেই ভয়টা আর নেই।

কেউ আপনার কাজ নিয়ে প্রশ্ন করলে আপনি গুছিয়ে, যুক্তি দিয়ে উত্তর দিচ্ছেন — confident-ভাবে।

আপনি এখন সেই মানুষ, যাকে অন্যরা জিজ্ঞেস করে — "এটা কীভাবে শিখলে?"

৩ মাস আগে যেটা শুধু স্বপ্ন ছিল — সেটাই এখন আপনার পরিচয়: একজন UI/UX ডিজাইনার

Industry টা চুপচাপ বদলে যাচ্ছে

কয়েক বছর আগেও একটা সুন্দর Figma file যথেষ্ট ছিল

Client screen দেখত, ভালো লাগলে কাজ দিত। ব্যাস।

এখন AI নিজেই screen বানিয়ে দিচ্ছে, code সহ, live। যে কাজে আগে কয়েক দিন লাগত, এখন একটা ভালো prompt-এ হয়ে যায়।

তাহলে একজন designer-এর দরকারটা কোথায়?

আমি যেটা দেখি, client এখন আর শুধু সুন্দর screen চায় না। তারা দেখতে চায় আপনার চিন্তাটা: কেন এই design এভাবে, কোন reasoning-এ এই সিদ্ধান্ত, আর এটা আসলে কাজ করবে কিনা। screen AI বানাতে পারে, কিন্তু এই judgment-টা AI-এর নেই।

আর শেষমেশ তারা একটা live জিনিস দেখতে চায়, Figma file না, এমন একটা product যেটা সত্যি কাজ করে।

এই কোর্স আসলে কী শেখায়

Tool শেখা এখন সহজ — আসল জিনিসটা আলাদা

Figma YouTube-এ আছে, AI দিয়ে screen বানানোও শেখা যায়। ওটা এই কোর্সের মূল জিনিস না।

মূল জিনিসটা হলো, নিজের design দেখে বুঝতে পারা, ভালো হলো নাকি হলো না, আর কেন।

ক্যারিয়ারের শুরুতে আমরা প্রায় সবাই এই জায়গায় আটকাই। নিজের design post করলে কমেন্ট আসে "nice" বা "আরেকটু improve করেন", কিন্তু ঠিক কোথায়, কীভাবে improve করব কেউ বলে না। অন্যের কাজ দেখে মনে হয় আমারটা ওই level-এর হয়নি, কিন্তু gap-টা কোথায় সেটাই ধরতে পারি না।

এই gap-টা আসলে design taste-এ, সহজ বাংলায়, ডিজাইনের রুচিতে। আর এটা তৈরি করা যায়। ভালো design কীভাবে কাজ করছে, কোন element কেন বসানো হয়েছে, এগুলো observe করতে করতে এক সময় design দেখামাত্র আপনি বুঝবেন এটা ভালো নাকি খারাপ, আর কেন।

তারপর আসে reasoning, আমি কী করলাম, কেন করলাম, এর পেছনে যুক্তি আছে কিনা। এই যুক্তিটা না থাকলে নিজের কাজ client-এর কাছে validate করা কঠিন।

এই দুইটা জিনিসই, taste আর reasoning, কোর্সের আসল target। আর শেখা যে হয়েছে, সেটা আমরা প্রমাণ করি কাজ করে দেখিয়ে: প্রতি সপ্তাহে আপনি নিজের product-এ হাত দেবেন, আর কোর্স শেষে হাতে থাকবে দুইটা live product, যার URL আপনি যে কাউকে পাঠাতে পারবেন।

প্রতি সপ্তাহ কীভাবে চলবে

একই rhythm, প্রতি সপ্তাহে

1

Lecture

নতুন বিষয়। Senior designer live শেখাবেন আর প্রতিটা সিদ্ধান্ত real time-এ দেখাবেন।

2

Assignment

পরের class-এর আগে যা শিখেছেন তা নিজের product-এ apply করবেন।

3

Build Lab

আপনি live কাজ করবেন। Senior designer publicly আপনার কাজ review করবেন। একে অপরকে unblock করবেন।

4

Weekly Artifact

প্রতি সপ্তাহ শেষ হয় একটা নির্দিষ্ট deliverable দিয়ে। একটা brand board। একটা landing page। একটা live URL।

আপনি সবসময় জানবেন আপনি কোথায় আছেন আর পরে কী আসছে।

এটা কাদের জন্য

আপনার শুরুতেই অনেক কিছু জেনে আসতে হবে না

এটা আপনার জন্য, যদি:

  • আপনি ডিজাইন শিখতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না
  • tutorial দেখতে দেখতে ক্লান্ত, কিন্তু কিছুই শেষ করতে পারছেন না
  • আপনি ইতিমধ্যে কিছুটা ডিজাইন পারেন, কিন্তু fundamentals-এ ফাঁক আছে — screen বানাতে পারেন, কিন্তু "কেন এই ডিজাইন" সেটা গুছিয়ে বলতে পারেন না
  • product design-job বা freelance career শুরু করতে চান
  • শুধু শেখা না — সত্যিকারের কাজ বানিয়ে portfolio গড়তে চান

শুধু একটা কথা — এটা একটা ডিজাইন কোর্স। আপনি যদি coding/development শিখতে চান, এই কোর্সটা আপনার জন্য না।

আপনার Instructor

Shahriar Sultan

Senior Product Designer · Founder, Lumixel Studio

গত ৮ বছর ধরে Shahriar US, UK, Europe, Middle East আর Australia-র client-দের জন্য product ডিজাইন করেছেন। তিনি শুধু Figma-তে ডিজাইন করেন না। তিনি idea থেকে শুরু করে live, deployed product পর্যন্ত নিয়ে যান, ঠিক যে workflow আপনি এই কোর্সে শিখবেন। এটা Batch 4। প্রথম তিনটা batch ছিল free। এটা paid কারণ এটা সম্পূর্ণ ভিন্ন একটা level।

Senior Product DesignerFigma → Next.js workflow$80K+ Upwork-এ৩টা free batch পড়িয়েছেনSaaS · B2B · Fintech

কোর্স ফি

Batch 4 Pricing

৳১৩,৯০০

  • পুরো ১৩ সপ্তাহের program
  • ৭৮+ ঘণ্টা live instruction
  • দুইটা live product
  • Lifetime recording access
  • Direct access to your mentor · Shahriar Sultan
  • Career consultation and support
  • Private batch community

সাধারণ প্রশ্ন

জয়েন করার আগে যা মানুষ জিজ্ঞেস করে